বরিশালে তিন লঞ্চকে জরিমানা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০১:০৩ পিএম

দুর্ঘটনা রোধে বরিশাল নদী বন্দরে ঢাকাগামী সব লঞ্চে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর।

এসময় লঞ্চের ইঞ্জিন ও যাত্রীদের নিরাপত্তা সামগ্রী ঠিকভাবে না পাওয়ায় তিনটি লঞ্চে জরিমানা এবং সাতটি লঞ্চ কতৃপক্ষকে সতর্ক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নৌ পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী বরিশাল নদী বন্দরে এই অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: বেড়েছে মাংস ও চালের দাম, সবজির বাজার স্থিতিশীল

তিনি জানান, জেলা প্রশাসনের সহায়তায় ঢাকাগামী লঞ্চগুলোতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। অভিযানের সময় লঞ্চে  মেয়াদ উর্ত্তীন অগ্নিনির্বাপন যন্ত্র পাওয়া, সঠিক নিয়মে বয়া না রাখা ও ইঞ্জিন রুমে যথাযথ নিরাপত্তা সামগ্রী না পাওয়ার অপরাধে এমভি সুন্দরবন ১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবাত-৭ লঞ্চকে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা-২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

লঞ্চ দুর্ঘটনা রোধে এ অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে তিনি। 


একাত্তর/এসজে



অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে...
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর