সারাদেশে বুস্টার ডোজ শুরু হয়েছে জোরেশোরেই

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১:১৩ এএম

সারাদেশে চলছে করোনার গণটিকা কার্যক্রম। পাশাপাশি বুস্টার ডোজ শুরু হয়েছে জোরেশোরেই। শুরুতে ষাটোর্ধ ব্যক্তি এবং করোনার সম্মুখ সারির যোদ্ধারা এই টিকা পাচ্ছেন। 

বুস্টার ডোজের খুদে বার্তা যারা পেয়েছেন তারাই সকাল থেকে থেকে ভিড় করেন চট্টগ্রামের বিভিন্ন টিকা কেন্দ্রে। ঝামেলা ছাড়াই মিলছে টিকা, নেই দীর্ঘক্ষণ লাইনে দাড়ানোর মতো জটিলতা । 

বুস্টারের পাশাপাশি সিটি কর্পোরেশন এর ৪১ টি ওয়ার্ড ও ১৪ উপজেলার বিভিন্ন ইপিআই কেন্দ্রগুলোতেও চলছে গণটিকা কার্যক্রম। এখন পর্যন্ত নগরীর প্রায় ৫৫ শতাংশ মানুষ ১ম ডোজ এবং ২য় ডোজ টিকা পেয়েছেন ৩৮ শতাংশ মানুষ। 

বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের টিকা কেন্দ্রে দ্বিতীয় দিনের মত বুস্টার ডোজ দেয়া হয়। পাশাপাশি এই কেন্দ্রে টিকা পাচ্ছেন দ্বিতীয় ডোজ নেয়ার আগ্রহীরা এবং শিক্ষার্থীরা। তবে ইউনিয়ন পর্যায়ের বিশেষ টিকা কার্যক্রম এখনো শুরু হয়নি। 

খুলনায় বুস্টার ডোজ কার্যক্রমের প্রথমদিন তেমন সাড়া না মিললেও দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় দেখা গেছে। দ্বিতীয় দিনে টিকা নিতে এসএমএস পেয়েছেন ৫শ জন। লাইনে দাড়িয়ে টিকা নিয়েছেন সবাই। 

সিলেটে চলছে বুষ্টার ডোজ কার্যক্রম। অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি চলছে গণটিকা কার্যক্রমও। 

একাত্তর/ এনএ

বুস্টার ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।শনিবার (২২ জানুয়ারি) দুপুরে একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী বিষয়টি নিশ্চিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর