অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৬:২১ পিএম

গাজীপুরে নিখোঁজের পাঁচদিন পর চাপুলিয়া এলাকার একটি ঝোপ থেকে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৯ জানুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করাতে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানান, সাবেক সেনাসদস্য আব্দুল বারী (৪৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি একটি মেশিন টুলস কারখানায় কর্মরত ছিলেন। 

গত ৩ জানুয়ারি তিনি গাজীপুর সদরের দক্ষিণ চতর এলাকার বাসা থেকে খেজুরের রস আনতে বের হন। এরপর আর বাসায় না ফিরলে তার স্ত্রী জোসনেয়ারা পারভীন থানায় একটি সাধারণ ডায়রি করেন। 

আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় দুইজন নিহত

গাজীপুর সদর থানার উপ পরিদর্শক আসাদুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে চাপুলিয়া স্কুল এলাকার রেললাইনের পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, হত্যা করে তাকে ওই স্থানে ফেলে রাখা হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর