নেটফ্লিক্সে প্রামাণ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

এবার নেইমার জুনিয়রকে নিয়ে নেটফ্লিক্সে প্রকাশিত হলো প্রামাণ্যচিত্র। সম্প্রতি ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ প্রামাণ্যচিত্রটির ট্রেলার প্রকাশিত হয়েছে। প্রিয় তারকা নেইমারের পায়ের জাদু, আর কোটি মানুষের ভালোবাসার আহ্বান নিয়ে তৈরি হয়েছে এই প্রামাণ্যচিত্র। 

এখানে দেখা যাবে নেইমারের জীবন আর জীবনের নানা ঘটনার চিত্র। এছাড়াও, ট্রেলারে দেখা গেছে, সুপারস্টার নেইমার জুনিয়রের খেলাসহ তাঁর শৈশব থেকে সুপারস্টার হওয়ার গল্প।

image


এছাড়াও, ট্রেলারে নেইমারের শৈশবের একটি ভিডিও ক্লিপ। সেখানে শৈশবের নেইমার। তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছে, ‘তোমার নাম কী?’ তিনি উত্তর দেন, ‘নেইমার।’ ‘তুমি কি ভবিষ্যতে একজন ফুটবলার হতে চাও?’ তিনি বলেন, ‘হ্যাঁ।’

ড্রেসিংরুম থেকে শুরু করে জীবনের সব মজার ব্যাপার তুলে আনা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। বোঝানো হয়েছে, একজন ফুটবল তারকার গড়ে ওঠা আর নানা বাধার গল্প। 

image


ডেভিড চার্লস রদ্রিগেজ পরিচালিত এই ডকুসিরিজের নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন লেব্রন জেমস, ম্যাভেরিক কার্টার, ডেভিন জনসন, ড্যানিয়েল সিলম্যান, জামাল হেন্ডারসন, ফিলিপ বায়রন, রস এম ডাইনারস্টাইন, রস জিরার্ড এবং অ্যাংগাস ওয়াল।

তিন পর্বের প্রামাণ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ ২৫ জানুয়ারি নেটফ্লিক্সে শুরু হবার কথা রয়েছে। 



একাত্তর/ এনএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর