ফেব্রুয়ারিতেই কক্সবাজারে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ পিএম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রথম পর্বের কাজ শেষের পথে। এই ফেব্রুয়ারিতে ২৪ ঘণ্টার বিমান উঠানামা শুরু হবে। 

কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হবে ২০২৩ সালের জুনে। এতে পর্যটননগরী কক্সবাজারের দৃশ্যপটই বদলে যাবে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর, কক্সবাজারকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার পরিকল্পনা নেয় সরকার। 

এরমধ্যে রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিমানবন্দরের ৯ হাজার ফুট রানওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। চলছে এয়ারফিল্ড গ্রাউন্ড নির্মাণ এবং লাইটিং সিস্টেম বসানো। 

একসঙ্গে এক হাজার জনের আসা যাওয়ার জন্যে এক লাখ ১০ হাজার বর্গফুটের প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণের কাজও শেষের পথে। বাকি কাজও দ্রুত শেষ হবে।

বোয়িং ট্রিপল সেভেনের মতো বড় বড় উড়োজাহাজ নামার জন্য সব অবকাঠামো নির্মাণ হচ্ছে। ফলে সুগম হবে যে কোন ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল।  

সিভিল এভিয়েশনের প্রকৌশলী জানান, এরই মধ্যে বিমানবন্দরের রানওয়ে ৬৭৭৫ ফুট থেকে ৯ হাজার ফিট এবং প্রস্থ ১২০ ফিট থেকে ২০০ ফিটে উন্নীতকরার কাজ শেষ হয়েছে। 

এই রানওয়ে সমুদ্রের মধ্যে বর্ধিত হচ্ছে ১ হাজার ৩০০ ফুট। ফলে উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নের সময় উড়োজাহাজের দুই পাশে থাকবে বঙ্গোপসাগরের জলরাশি।

আর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, আসছে ফেব্রুয়ারি থেকেই কক্সবাজার বিমানবন্দরে ২৪ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা করবে। 

বিমানবন্দরে পুরোদমে সংস্কার কাজ চলছে। ইতোমধ্যে ৬৫ শতাংশ কাজ শেষ। করোনার কারণে কিছুটা বাড়তি সময় লাগলেও নির্ধারিত সময়েই কাজ শেষ বলে জানান তিনি। 

আরও পড়ুন: দুই সপ্তাহ পিছিয়ে গেলো এবারের বইমেলা

বিমানবন্দরের কাজের অগ্রগতি দেখতে এসে সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ জানান, এখানে তৈরি হবে আঞ্চলিক এভিয়েশনের হাব। 

তিনি বলেন, সমুদ্র ছুঁয়ে নামবে বিমান। এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইলফলক হয়ে থাকবে। বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে বিদেশি পর্যটকও বাড়বে। 



চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর