করোনায় দৈনিক শনাক্ত দশ হাজারের দোরগোড়ায়

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জনের। আগেরদিন শনাক্ত হয়েছিলেন আট হাজার ৪৭৫ জন। এসময় নতুন করে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪৭৩ জন। 

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। আগেরদিন এই হার ছিলো ২৩ দশমিক ৯৮ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭২ শতাংশ। 

দেশে করোনা শনাক্তের ৬৮২তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

আরও পড়ুন: করোনার উচ্চ ঝুঁকির তালিকায় আরও ১০ জেলা

গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, দুইজন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন আটজন। চট্টগ্রামে দুইজন এবং রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের বুধবার (১৯ জানুয়ারি) বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৭৫ হাজার ১৭৩ জনের। সুস্থ হয়েছেন ২৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৭৪৮ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৩ কোটি ৫৫ লাখ ৮১ হাজার ১৯৭ জন।


একাত্তর/এসজে

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর