টানা দ্বিতীয় দিন শনাক্ত ১০ হাজার ছাড়ালো, মৃত্যু ১২

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯:৫৮ পিএম

টানা দ্বিতীয় দিনের মতো করোনার দৈনিক শনাক্ত ছাড়িয়েছে ১০ হাজার। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের। দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে।

এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৯২ জনে।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার ৮৮৮ জন শনাক্ত ও চার জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৮২।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। প্রতি একশজনে শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন সাজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, সিলেটে ২জন,  চট্টগ্রাম খুলনা সিলেট ও ময়মনসিংহে মারা গেছেন ১ জন করে। 

আরও পড়ুন: রাজধানীতে ভূমিকম্প অনুভূত

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।


একাত্তর/এসএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
তিন বছরে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে নতুন করে প্রায় ৭০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার চিকিৎসক, ৩০ হাজার নার্স এবং ২০ হাজার জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর