অধিনায়কত্ব ছাড়তে বিরাটকে বাধ্য করা হয়েছে: শোয়েব

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৩:৩৪ পিএম

অবসর নেয়ার পর থেকে সামাজিক মাধ্যমে বিস্ফোরক সব মন্তব্য বা পোস্ট দিয়ে প্রায়ই শিরোনামে থাকেন পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার।

ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করা রেকর্ড গড়া এই বোলার এবার আলোচনায় এসেছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির পক্ষে ব্যাটিং করে। 

শোয়েব আখতারের দাবি, কোহলি অধিনায়কত্ব ছাড়েননি, তাকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। তার এমন মন্তব্য প্রকাশ হতেই যথারীতি ভাইরাল।

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। 

এর আগে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। পরে, দক্ষিণ আফ্রিকা সফরে যাবার ঠিক আগে বিরাটকে ওয়ানডের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয়। 

এরপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে বিসিসিআই ও বিরাট কোহলির মধ্যে বিরোধের নানা ধরনের তত্ত্ব উঠে আসতে থাকে গণমাধ্যমে। 

বিরাটের অনুগামী ভক্ত থেকে শুরু করে ভারত ও ভারতের বাইরের সাবেক ক্রিকেটারও এনিয়ে মত প্রকাশ করতে শুরু করেন। এই ধারায় সবশেষ যুক্ত হলেন শোয়েব আখতার। 

আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুবারা

এই মুহূর্তে ওমানের মাস্কাটে লেজেন্ডস ক্রিকেট লিগে এশিয়া লায়ন্সের হয়ে খেলছেন পাকিস্তানের এই এই সাবেক স্পিডস্টার। 

তিনি সেখানকার সাংবাদিকদের বলেন, ‘বিরাট কোহলি নিজে অধিনায়কত্ব ছেড়ে দেননি। তিনি এটা করতে বাধ্য হয়েছেন, এটা সবাই জানে’। 

বিরাটের সময় ভালো যাচ্ছে না উল্লেখ করে তিনি আরো বলেন, বিরাটের যোগ্যতা নিয়ে খুব কম লোকই সন্দেহ করবে। তার জন্যও হঠাৎ এতো ঘটনা একসাথে ঘটে যাওয়া একটা বড় ধাক্কা।

শোয়েব জানান, বিরাট মূলত বটম হ্যান্ডের ওপর নির্ভর করে খেলেন এবং সেজন্য যখন ফর্মের বাইরে থাকেন, তখন এই সমস্যাটা বেশি দেখা যায়। 

বিরাট একজন বড় ব্যাটসম্যান উল্লেখ করে শোয়েব আশা প্রকাশ করেন, খুব দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন বিরাট কোহলি। 

সেই সঙ্গে সব বিতর্ক ভুলে শুধু ব্যাটিংয়ে মনোনিবেশ করতে বিরাটকে পরামর্শও দেন এই পাকিস্তানের এই তারকা। তার মতে, সব ভুলে খেলাতেই মনোযোগ দেয়া ভালো।


একাত্তর/এসজে

আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর