দুই মাসের কম সময়ে বাড়লো স্বর্ণের দাম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৬ পিএম

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী প্রতি ভরিতে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই দাম কার্যকর হবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। সে হিসেবে দুই মাসের কম সময়ের মধ্যে বাড়ানো হলো স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ২০৫ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের দাম বাড়লেও সব ধরনের রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: জায়েদ-নিপুণের কেউই আপাতত সম্পাদক নন: চেম্বার আদালত

অর্থাৎ ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপা প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ২২৫ টাকায় ও সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।


একাত্তর/এসি

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর