সরকার উন্নয়ন আর আইন শৃঙ্খলা বাহিনী শান্তি বজায় রাখছে: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আর আইন শৃঙ্খলা বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। আর দেশে শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম সম্মেলন অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে শফিপুর আনসার একাডেমির সঙ্গে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

মুক্তিযুদ্ধসহ আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্ত উন্নয়ন কার্যক্রম চলমান এলাকায় নিরাপত্তা দেয় আনসার সদস্যরা।

এছাড়াও ২০১৩/১৪ সালে বিএনপির অগ্নিসন্ত্রাস দমনে ভূমিকার রেখেছিলো আনসার সদস্যরা। অফিসার পাশাপাশি সদস্যদের জন্যে  বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। রেশনের সাথে অতিরিক্ত ডাল, চিনি দেয়া হচ্ছে,  বেতন বৈষম্য দূর করা হয়েছে। আনসার ওয়েলফেয়ার ট্রাষ্ট গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। 

সন্ত্রাস জঙ্গি দমনে আনসার  সদস্যরা ভূমিকা স্মরণ করে সরকার প্রধান বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।  

বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড গঠন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেকে অসুস্থ হয়ে পড়ে, কাজ করতে পারে না। বৃদ্ধ হয়ে যান, তারা নানা ধরনের অসুবিধায় পড়েন। তখন এই ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড থেকে যাতে সহযোগিতা করা যায়, তার জন্য ফান্ড গঠন এবং সিড মানির ব্যবস্থা করে দেবো।

আরও পড়ুন: অষ্টম ধাপের ইউপি ভোটগ্রহণ শুরু

আওয়ামী লীগ সরকারে এসে আনসার সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উল্লেখ করে তিনি বলেন, যারা সরকারি কাজে দায়িত্ব প্রাপ্ত তাদের প্রমোশনের ব্যবস্থা আমরা করে দিই। আগে এই চাকরির কোনো স্থায়ীত্ব ছিল না, স্থায়ীত্বকালও ছিল না। আমরা ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরি স্থায়ী করার পদক্ষেপ নিই। পর্যায়ক্রমে এখন ৬ বছর চাকরি করার পরে এই ব্যাটালিয়নের সদস্যরা স্থায়ী চাকরির সুযোগ পাচ্ছেন। সেই ব্যবস্থাটাও আমরা পর্যায়ক্রমে করে দিয়েছি।

এ বছরে আনসার সদস্যদের মধ্যে ১৬২ জনকে সেবা ও সাহসিকতা পদক দেওয়া হয়। 


একাত্তর/এসি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গভীর দেশপ্রেম, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা মেনে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্গে তিনি ঘোষণা করেন, দেশের স্বাস্থ্যসেবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,  শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্ট মো....
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর