ভালোবাসা-বসন্তকে ঘিরে আসছে নানা নাটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ পিএম

সামনেই আসছে বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনটিকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। একদিকে বসন্ত আর একদিকে ভালোবাসা। দুটোই যেন জানান দিচ্ছে এই দিনটি কতোটা গুরুত্বপূর্ণ বাঙালির মনে। 

আর তাইতো আর সবার মতো ব্যস্ত এখন নাটক পাড়া। ভালোবাসা দিবসকে ঘিরেই চলছে নাটক নির্মাণ। ভালোবাসার ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ও টেলিফিল্ম। 

এদিকে, বসন্তের আগমনে চারিদিক নানা রঙে রঙিন। পহেলা ফাল্গুনের বিশেষ নাটক ফাল্গুনে ভালোবাসার দিন। ২০ বছর পর ভালোবাসার মানুষের সাথে দেখা হলেও যে ভালোবাসা মরে যায় না, সেই গল্পই বলা হয়েছে নাটকটিতে। 

নাটকটিতে অভিনয় করেছেন মৌ ও হিল্লোল। রেজাউর রহমান ইজাজের রচনায় মাহবুবা ফেরদৌসের পরিচালনায় নাটকটি ১৪ ই ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে রাত ৮ টার সংবাদের পর।

প্রতি বছর ভালোবাসা দিবসে দর্শকের পাঠানো গল্পে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ‘ক্লোজআপ’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ভালোবাসা দিবসে দেশের ১৬টি টিভি চ্যানেলে একযোগে প্রচার হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। অভিনয় করেছেন মুমতাহিনা টয়া ও খায়রুল বাশার। 

আফরান নিশো অভিনীত ১৫টি নাটক প্রচারিত হবে ফাল্গুন আর ভালবাসা দিবসে। আর সবচেয়ে বেশি নাটকে দেখা যাবে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, অপূর্ব, সাবিলা নূর, তাসনিয়া ফারিনকে। 

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবার নির্মাণ করেছেন রকিং পোলাপান, ও আমার বোন না নাটক। তরুণ নির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন চারটি বিশেষ নাটক। নাটকগুলো হলো-‘মেরুন’, ভুল বসত’, ‘সিন্ধান্ত’ ও ‘আন এক্সপেক্টড মোমেন্ট’।

এছাড়াও, ভালোবাসা আর বসন্তকে ঘিরে তিন দিনের আয়োজনে নাটক ও টেলিফিল্ম নির্মিত হয়েছে প্রায় ৬০-৭০ টি।



একাত্তর/ এনএ
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
এসেছে বসন্ত, এসেছে ভালোবাসা। প্রকৃতি যেন জানিয়ে দিয়েছে ভালোবাসার বার্তা। ফাগুনের রঙে ভালোবাসায় মেতে উঠবে সবাই। যে যার মতো করে বেছে নেবে ভালো থাকার, ভালো লাগার এই দিনটিকে। বছরের পর বছর ধরে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর