প্রতারণার অভিযোগে মা-বোনসহ শিল্পা শেঠিকে তলব

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ পিএম

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, তার মা সুনন্দা শেট্টি ও বোন শমিতা শেট্টির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে সময় মতো ঋণ পরিশোধ না করার অভিযোগ তুলেছেন এক গাড়ি ব্যবসায়ী। তাদের তিনজনকেই হাজিরার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের অন্ধেরির আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইণ্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের জুহু থানায় অভিনেত্রী শিল্পা, তার বোন শমিতা এবং মা সুনন্দা শেট্টির নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন পারহাদ ফিরোজ় আমরা নামের এক গাড়ি ব্যবসায়ী। 

ব্যবসায়ীর অভিযোগ, ২০১৫ সালে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ২১ লাখ টাকা ঋণ নেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৭ সালের মধ্যে এই ঋণ শোধ করবেন। বর্তমানে তিনি বেঁচে না থাকলেও তার সেই প্রতিষ্ঠানের অংশীদার শিল্পাসহ তার মা এবং বোন। অভিনেত্রী এবং তার মা-বোন বর্তমানে সেই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন বলে দাবি ওই ব্যবসায়ীর। 

থানা সূত্রে জানা গেছে, পারহাদ আমরার অভিযোগের ভিত্তিতেই ২৮ ফেব্রুয়ারি শিল্পাসহ তিনজনকে হাজিরার নির্দেশ দিয়েছে অন্ধেরির আদালত। 

আরও পড়ুন: ডাক্তারের চেম্বার থেকে অফিস সহকারীর মরদেহ উদ্ধার

তবে এ বিষয়ে শিল্পা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ২০২১ সালেও একাধিকবার আদালত চত্বরে গেছেন এ অভিনেত্রী। স্বামী রাজ কুন্দ্রা পর্ণ-কাণ্ডে জড়িয়ে পড়ায় আদালতে যান তিনি। বর্তমানে জামিনে মুক্ত রাজ কুন্দ্রা। 


একাত্তর/আরবিএস  

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর