ইউক্রেন থেকে সরানো হচ্ছে বাংলাদেশিদের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৪ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ঢোকার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজ দপ্তরে শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে বাংলাদেশের দূতাবাস ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখছে। তারা ভালো আছেন বলেও জানান তিনি। 

দূতাবাসের পক্ষ থেকে হোয়াটঅ্যাপে গতকাল প্রায় তিনশতের মতো বাংলাদেশির সাথে বৈঠক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইউক্রেনে থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নিয়ে এসে আপাতত আশ্রয় দিতে নির্দেশ দেয়া হয়েছে। সেখানে থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

ওয়ারসতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান। 

আরও পড়ুন: 'নতুন প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়বে'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ইউক্রেনে বসবাসরত বিদেশীদের ১৫ দিনের জন্য সাময়িক ট্রানজিট ভিসা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।

উল্লেখ্য, ইউক্রেনে হাজার খানেক বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে যাদের অধিকাংশই শিক্ষার্থী। 

ইতিপূর্বে তাদের ইউক্রেন ছাড়তে বলা হলেও তারা তাতে আগ্রহ দেখাননি। 


একাত্তর/জো

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর