একদিনে কোটি টিকা: ভোর থেকেই টিকাকেন্দ্রে দীর্ঘ লাইন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৮ পিএম

একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ ক্যাম্পেইনে শুরু হয়েছে গণটিকাদানের এই কার্যক্রম। এদিন জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকার প্রথম ডোজ নেওয়া যাবে। এজন্য প্রস্তুত করা হচ্ছে সারাদেশের টিকাদান কেন্দ্র।

বিশেষ এ ক্যাম্পেইনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভোর থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে জানান, আজকেই প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হচ্ছে এমন ঘোষণায়, যারা এখনও টিকা নেননি তারা হুমড়ি খেয়ে পড়ছেন। গাজীপুরের হাসপাতালসহ সবগুলো টিকাকেন্দ্রে রয়েছে নানা বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। ভোররাত থেকেই টিকাকেন্দ্রের সামনে এসে ভিড় জমাতে থাকেন তারা। সবখানেই রয়েছে দীর্ঘ লাইন। যদিও অনেক ক্ষেত্রেই  উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। 

গাজীপুরে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছে প্রায় ৩৮ লাখ মানুষ। আজকে গাজীপুর মহানগর ও জেলা জুড়ে চার লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। সে ক্ষেত্রে সবাইকে সুশৃঙ্খলভাবে এবং ধৈর্য ধরে টিকা গ্রহণের অনুরোধ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।

image


নিজস্ব প্রতিনিধি, সাভার থেকে জানান, সাভারেও গণ টিকাকেন্দ্রে ভিড় রয়েছে। এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে যে উপচে পড়া ভিড় ছিলো, তার থেকে কিছুটা কম ভিড় লক্ষ্য করা গেছে। 

এদিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার টিকাকেন্দ্র গুলোতে টিকা গ্রহিতাদের উপচে পরা ভিড় দেখা গেছে। টিকা নিতে আসা অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও পোশাক শ্রমিক। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছেন।

image

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষাধিক মানুষ টিকা নিয়েছেন। আজও গণটিকা প্রত্যাশীদের ভিড় রয়েছে।  নারী ও পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগের দিন গুলোতে থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ পরিচালনা করা হবে বলে জানান।

অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। যাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট নেই, তারা ২৬ ফেব্রুয়ারির আগে সরাসরি হাসপাতাল ও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। তাদের একটি করে কার্ড দেওয়া হবে। সেটিই হবে টিকা নেওয়ার প্রমাণ। এসব কিছুর প্রস্তুতি এবং নির্দেশনা ইতিমধ্যেই দেশের সব সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে গিয়েছে।

ডা. শামসুল হক জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৩০টি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি, বরিশাল, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহে প্রতিটি জোনে ৬০টি করে এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং রংপুরের প্রতিটি জোনে অতিরিক্ত ২৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার প্রতিটি দল ৩০০ জনকে এবং সিটি করপোরেশনের প্রতিটি দল ৫০০ জনকে টিকা দেবে।

বাংলাদেশে গত বছরের সাত ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর আট এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।


একাত্তর/এসি

২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
সরকার হামের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর