ইউক্রেন যুদ্ধ ‘পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

রাশিয়ার হামলার পর ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ এখনও ‘পর্যবেক্ষণ’ করছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আলোচনা হয়েছে যে আমরা যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।  আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রীসভার এই নিয়মিত বৈঠকে হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন সরকার প্রধান।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা সবাইকে যুদ্ধটা আরও কিছু সময় পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়ায় আমাদের যারা রাষ্ট্রদূত রয়েছেন, তারা অলরেডি ওয়াচ করছেন যে কি হচ্ছে। সেখানে বাংলাদেশদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছেন। সব জিনিসই তারা অবজার্ভ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে।

আরও পড়ুন: দু’দিনের মধ্যে ইউক্রেন দখলের পরিকল্পনা করছে রাশিয়া

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে রাশিয়ার ওপর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। তবে বাংলাদেশ এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর