রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূত

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৬:৪৯ পিএম

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণ করলেন ১০ দেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে তারা বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছান। 

ভাসানচর পরিদর্শন করা রাষ্ট্রদূতরা হলেন, কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর অ্যান্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রাষ্ট্রদূত এচিম থ্রস্টার, ইউএসএ এর চার্জ ডিলেগেট এফেয়ার্স হেলেন লাফেভ, কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং, ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিগা, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিক্টার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডি, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্ট্রাার্প পিটারসন ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। 

তারা বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। 

image


ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা জানান, তারা বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেবেন।

ভাসারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদূতগণ বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করছেন। বিকেল চারটায় তারা যে হেলিকপ্টারে এসেছেন, সেই হেলিকপ্টারেই ভাসানচর ত্যাগ করেছেন।

আরও পড়ুন: দুই মাসে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু পাঁচ

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। 

ভাসানচরে বর্তমানে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা অবস্থান করছেন।


একাত্তর/এসি    

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরো পাঁচ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে এসেছেন।
২৪তম ধাপে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১২৪২ জন রোহিঙ্গা। এর মধ্যে ভাসানচর থেকে বেড়াতে যাওয়া ১১০ জন রয়েছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ...
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় রোহিঙ্গা শিশু ও নারীসহ অগ্নিদগ্ধ হয়েছেন ৯ জন। 
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে জেলেদের জীবনমান ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজেরে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর