দামি ব্র্যান্ডের পুরোনো বোতলে নকল মদ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১:১০ এএম

বিভিন্ন উপাদান দিয়ে নকল মদ তৈরি করে একটি চক্র গত ছয় মাস ধরে নামিদামি ব্রান্ডের বোতলে ভরে লেভেল লাগিয়ে বিক্রি করতো। এমন তথ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর রিয়াজবাগ এলাকায় নকল মদের ওই কারখানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

অভিযানে তিনজনকে গ্রেপ্তার, বিদেশি মদের বোতল, বিদেশি মদের লেভেল, বোতলের কর্ক ইত্যাদি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কারখানার মালিক আশরাফুজ্জামান ওরফে মোশারফ, আবুল খায়ের চৌধুরী ও হায়দার ভুঁইয়া।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে তেজগাঁওয়ে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্হাটির উপ-পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) মো. রাশেদুজ্জামান।

তিনি বলেন, একটি চক্র বাজারে নকল মদ সরবরাহ করে মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে- এমন গোয়েন্দা তথ্যে একটি বিশেষ টিম বৃহস্পতিবার রামপুরা এলাকার রিয়াজবাগে কারখানাটিতে অভিযান চালায়। 

তিনি বলেন, এর আগে বিভিন্ন এলাকায় ভেজাল মদ পান করে বেশ কয়েক জনের মৃত্যুর ফলে ডিএনসির মহাপরিচালক ভেজাল মদ প্রতিরোধের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: এশার মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, গত ছয় মাস ধরে তারা নকল মদ তৈরি করে বিক্রি করে আসছিল। তারা কোনো ওয়্যারহাউজের কাছে নয়, খুচরাভাবে সরাসরি ক্রেতাদের কাছে ভেজাল মদ বিক্রি করত।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর