নির্মাণ শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, একজন নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৭:৫৮ পিএম

উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংহবাড়ী গ্রামে মাটিকাটা শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আলী হোসেন (৪৮) নামের এক শ্রমিক মারা গেছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন কালাসিংহবাড়ী গ্রামের শাহ আলী শেখের ছেলে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাগলা বাজার থেকে মোড়দহ পর্যন্ত রাস্তা তৈরির কাজে নিয়োজিত মাটিকাটা শ্রমিকরা কালাসিংহবাড়ী গ্রামে একটি খালের পাশে রাস্তা ড্রেসিং করার সময় খাল থেকে মাটি তুলতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের মারপিটে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তাটি তৈরি করতে এলজিইডির শ্রমিকরা পার্শ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন জমি গর্ত করে মাটি কাটায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় লোকজন বাঁধা দিয়ে আসছিলেন।

ঘটনার সময় কালাসিংহবাড়ী গ্রামে রাস্তার পাশের খাল থেকে মাটি তুলতে গেলে গ্রামের লোকজন আবারো বাঁধা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে আলী হোসেন মারা যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিস প্রধান উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, গ্রামবাসীর সঙ্গে তার রাস্তার শ্রমিকদের সংঘর্ষে নিহত শ্রমিক আলী হোসেনের ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন।


একাত্তর/আরএ

দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের ঐতিহ্যবাহী দ্বিতল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতে নরসিংহপাড়া, শুকলাই ও শুকুলহাট গ্রামের প্রায়...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার আব্দুস সোবহান প্রামানিক হত্যা মামলার আট দিন পর পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিপক্ষকে ফাঁসানোর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর