নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০২:৩৪ পিএম

কক্সবাজারে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৬ মার্চ) ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম। তিনজনই সম্প্রতি শহরের আদালত চত্বর থেকে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, শনিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে তাদের আস্তানা থেকে মাটি খুড়ে একটি বিদেশী পিস্তল ও ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: স্লোগান দেয়া নিয়ে লীগ-বিএনপি সংঘর্ষ, আটক দুই

উল্লেখ্য, গেল ১৪ মার্চ কক্সবাজারের আদালত চত্বর থেকে অপহৃত হওয়ার পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক নারী। 

ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন তিনি। এ মামলায় এ তিনজনসহ আরও একজন এজাহারনামীয় আসামি রয়েছে।


একাত্তর/এসজে
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর