তালিকা থেকে ৫০ লাখ মৃত ভোটার কর্তন

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:০১ এএম

ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর থেকে সাড়ে ৫০ লাখ মৃত ভোটারের নাম কর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

জাতীয় পরিচয় নিবন্ধণ (এনআইডি) অনুবিভাগের মহপরিচালক একেএম হুমায়ুন কবীরের তৈরি করা এক প্রতিবেদন থেকে কর্তনের তথ্যটি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে- ২০২২ সালের ২৪ মার্চ পর্যন্ত ৫০ লাখ ২৭ হাজার ৫১৮ জনকে মৃত ভোটার হিসেবে তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে।

আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখে মৃত স্ট্যাটাস রয়েছে এমন ব্যক্তিদের আবার জীবিত হিসেবে তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে। এক্ষেত্রে কেউ মৃত হিসেবে তালিকায় থেকে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলেই সেবাটি পাচ্ছেন।

এদিকে অন্য এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় ৩ লাখ এনআইডি সংশোধনের আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।

বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এদের মধ্যে  ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ। আর  ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী। এবং হিজড়া ভোটার রয়েছেন ৪৫৪ জন।


একাত্তর/এআর

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
বাংলাদেশের মোট ভোটারের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। 
আগামী ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর