স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ ইসির

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয় সরকারের আসন্ন বিভিন্ন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।  

ইসি সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ১৯৬৫ লাখ ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত হালনাগাদে মোট ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

সংবাদ ব্রিফিংয়ে সচিব বলেন, আজ অর্থাৎ ৩১ আগস্টের পর যারা নতুন করে ভোটার তালিকায় যুক্ত হবেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। 

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বা সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।  

একই সংবাদ ব্রিফিংয়ে ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, ওই আসনের উপনির্বাচন আয়োজনের তারিখ ও সময়সূচিও এখনো চূড়ান্ত করা হয়নি। কমিশন বৈঠক করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এর আগে এইদিন ইউএনডিপির একটি প্রতিনিধি দল ইসির কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার জন্য ইসিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে স্টিভেন প্রস্তাব দেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যদি নির্বাচন কমিশন চায়, তবে ইউএনডিপি অতীতের মতো সহায়তা করতে আগ্রহী।

একাত্তর/এসি
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর