ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ, স্লুইস গেটের দাবি

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৫:২৯ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করায় মেদি বিলের প্রায় ১৫০ হেক্টর বোরো ফসল আপাতত রক্ষা পেয়েছে। তবে শঙ্কামুক্ত নন স্থানীয় কৃষকরা। তাই ফসল রক্ষায় স্থায়ী একটি  স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (৬ এপ্রিল) সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে কলমাকান্দার উব্দাখালি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কলমাকান্দার চান্দুয়াইল মেদীর বিলে বাঁধ না থাকায় বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। 

টানা পাঁচ দিন ধরে দিনরাত চান্দুয়াইল এলাকার খালে স্থানীয় কৃষকসহ যুবকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ হওয়ায় কলমাকান্দা ও খারনৈ ইউনিয়ন মেদিবিলের প্রায় ১৫০ হেক্টর বোরো ফসল আপাতত রক্ষা পেয়েছে। 

image


এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁধের ওপরে অংশ থেকে পানি দেড় ফুট নীচে আছে। তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন স্থানীয় কৃষকরা।

আরও পড়ুন: জরাজীর্ণ ছাত্রাবাসে পটুয়াখালী মেডিক্যালের শিক্ষার্থীরা

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার তার প্রতিনিধির মাধ্যমে নগদ ৪২ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এ অনুদানের টাকায় ফসল রক্ষায় স্থায়ী একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, স্লুইস গেট নির্মাণের আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 


একাত্তর/এসজে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
পানি বাড়ার সাথে সাথে চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কৃষকদের স্বপ্ন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওর-বিল প্লাবিত হয়ে পড়েছে।
নেত্রকোণার খালিয়াজুরীতে জাল ভোট দেওয়ার দায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর