ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৬:৫৪ পিএম

ঈদে পারাপার স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি শেষ করেছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। এবার দুটি নতুন ফেরি যুক্ত হবে। এতে যানবাহন পারাপারে আরও গতি আসবে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পারাপারের জন্যে এবার ঘাটে ২১টি ফেরি এবং ৩৩টি লঞ্চ রাখা হয়েছে। এছাড়াও ঘাটে বাড়তি লোকবলও রাখা হচ্ছে ঈদের সময়ে।

ঘাটের ঈদ প্রস্তুতি দেখে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার ঈদ যাত্রায় ঘরমুখো মানুষেরা অনায়াসে নদী পারাপার হতে পারবেন। ঘাটে যাত্রীদের দুর্ভোগ কমবে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার যানবাহন পারাপার হয়। ফেরি সংকট, ঘাটের অব্যবস্থাপনার কারণে এ রুটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

ঈদে সেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। প্রতি বছরই ঈদের সময়ে একই চিত্র থাকে। তবে এবার ঈদের বাড়তি চাপ সামলাতে ঘাটে নতুন পাঁচটি ফেরিসহ ২১টি ফেরি চলবে।

ঘাট ব্যবস্থাপক বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে বর্তমানে ১৯টি ফেরি চলছে। ঈদের আগে আরও দুটি ফেরি যুক্ত হবে। মোট ২১ ফেরি চলবে ঈদের সময়।

ঈদের চারদিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। ছোট ও বড় গাড়ির জন্য রাখা হচ্ছে আলাদা লেনের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ঘাট কর্মকর্তারা।

এছাড়া যাত্রীরা যাতে নির্বিঘ্নে নদী পাড় হতে পাড়েন তার জন্য থাকবে ৩৩টি লঞ্চ। প্রতিবারের মতো এবারো যাত্রীদের নিরাপত্তায় দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত পুলিশ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

হয়রানি এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে জানালেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

এদিকে কথায় নয় ঈদকে সামনে রেখে ঘাটে সুস্থ ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি যাত্রী ও চালকদের। আর মন্ত্রী জানালেন, শিমুলিয়া কাঠালবাড়ীতে চলাচল সীমিত হওয়ায় এই ঘাটে চাপ বাড়বে।

ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম পথ এই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট।


একাত্তর/আরএ

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর