ভাইকে গাছে বেঁধে ছয় বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৪:৫৩ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের পশ্চিম কুয়াকাটা গ্রামে ভাইকে (৯) গাছের সাথে বেঁধে ছয় বছরের বোনকে ধর্ষণ করেছে  একই এলাকার ইব্রাহিম শরীফের ছেলে হাসান শরীফ। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় রক্তাক্ত শিশুকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তার মা মহিপুর থানায় আসার পথে তাদের বাঁধা দেয় হাসানের পিতা ও দুই ভাই। এসময় তাদের মারধরও করা হয়।  

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শিশুকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে নয়টার দিকে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, রোগীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পটুয়াখালীতে স্থানান্তর করা হয়েছে।

শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকালে ছোট বোনকে সাথে নিয়ে ৯ বছর বয়সী ভাই জিলাপি ফল পাড়তে যায়। এসময় ভাইকে দড়ি দিয়ে একটি আম গাছের সাথে বেঁধে তার বোনকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে হাসান। 

শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হাসান পালিয়ে যায়। খবর পেয়ে শিশুটির মা স্থানীয়দের সহায়তায় তার দুই সন্তানকে উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসার পথে তার উপর হামলা চালায় হাসানের বাবা ইব্রাহীম শরীফ (৪৫), ভাই নাসির শরীফ (২৫) ও  রনি শরীফ (২৩)। 

এসময় তারা তাদের থানায় যেতে নিষেধ করে ও তাদের কথা না মানলে মারধর করে।

আরও পড়ুন: 'শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া দিয়ে যান চলাচলের অনুরোধ'

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, শিশু ধর্ষণের অভিযোগে শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে হাসান শরীফকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 

তিনি আরও জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর