১৫ বছর পালিয়ে থাকা সিরিজ বোমা হামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:৩১ পিএম

২০০৫ সালের সিরিজ বোমা হামলার সঙ্গে যুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামাত নেতা সাহিরুদ্দিন মণ্ডলকে (সহিদুর রহমান) গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশের সাতক্ষীরার সীমান্ত সংলগ্ন বসিরহাটের বাদুড়িয়া চৌমাথা থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ওই আসামী জেল থেকে পালিয়ে অবৈধ ভাবে বেনাপোল হয়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাদুড়িয়ার আটলিয়া গ্রামে আশ্রয় নেয়।

বাংলাদেশর যশোর জেলার দিয়াপাড়া এলাকায় বাসিন্দা কাজি সাহিরুদ্দিন মণ্ডল জামাতের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে সিরিজ বোমা বিষ্ফোরনের অভিযোগ ওঠায় যাবদজীবন সাজা ঘোষনা করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস কে বলেন, সন্দেহজনক হওয়ায় জেরা করতে ওই বাংলাদেশীকে নিজেদের হেফাজাতে নেওয়ার আবেদন করা হয়েছে। আজ বসিরহাট আদালতে তোলা হলে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠায় বিচারক। 

পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর আছে, প্রায় ৩৫ জন জামায়াত নেতা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসাবে গতকাল রাতে অভিযান চালিয়ে ২০০৫ সালের যশোর সিরিজ বোমা বিষ্ফোরন মামলার পলাতক এই আসামিকে হেফাজতে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত ওই আসামী জেল থেকে পালিয়ে অবৈধ ভাবে বেনাপোল হয়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাদুড়িয়ার আটলিয়া গ্রামে আশ্রয় নেয়। গত ১৫ বছর ধরে সেখানেই গা ঢাকা দিয়ে থেকে ফিসারির কাজ নেয়। ভারতে এসে আধার এবং প্যান কার্ড বানায় কাজি সাহিরুদ্দিন মণ্ডল। তা দেখিয়ে বিভিন্ন সরকারি  সুবিধার পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াতে শুরু করে। 

উল্লেখ্য, সাহিরুদ্দিন মণ্ডলের প্রকৃত নাম সইদুর রহমান। পশ্চিমবঙ্গ পালিয়ে তিনি ছদ্মনাম ধারণ করেন। ২০০৫ সালে সারাদেশের ন্যায় যশোর জেলার অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া শহরস্থ বাংলাদেশ বেতারের পাশে ও চেঙ্গুটিয়া নামক স্থানে সিরিজ বোমা হামলার সাথে সম্পৃক্ত ছিলেন সাইদ। তার নামে স্থানীয় থানায় দুইটি মামলা আছে মর্মে জানা যায়।    


একাত্তর/এসএ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর