ঈদে সেজেছে রাঙ্গামাটি, সাড়া নেই পর্যটকের

আপডেট : ০১ মে ২০২২, ০৭:৩৫ পিএম

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন করে সেজেছে পর্যটন শহর রাঙ্গামাটি। পর্যটকদের বরণ করতে প্রস্তুত জেলার আবাসিক হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো।

ঈদের টানা ৬ দিনের ছুটি থাকলেও এবার রাঙ্গামাটিতে আশানুরূপ পর্যটকের সারা পাওয়া যায়নি। হোটেলে নেই আগাম কোনো বুকিং। অধিকাংশ রুম খালি পড়ে আছে। এ নিয়ে হতাশায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

করোনা মহামারির দুই বছর পর এবছর সারা দেশে জমে উঠেছে ঈদের আমেজ। সাপ্তাহিক ছুটি মিলে এবার ঈদে টানা ছয়দিনের ছুটি। তাই ঈদ আনন্দে বাধ ভাঙা জোয়ার। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যাবে পর্যটন কেন্দ্রগুলোতে। তাই দেশের অন্যতম পর্যটন শহর রাঙ্গামাটিও পর্যটক বরণে নতুন করে সেজেছে। প্রস্তুত পর্যটন কেন্দ্র, আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাগুলো।

কিন্তু এবার টানা ৬ দিন ছুটি থাকলেও রাঙ্গামাটিতে পর্যটকের আগাম কোন সাড়া পড়েনি। আবাসিক হোটেল মালিকরা জানান এবার হোটেলে আগাম তেমন কোন বুকিং নেই। অধিকাংশ রুম খালি পড়ে আছে।

রাঙামাটিতে পর্যটনের আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে, পর্যটনের ঝুলন্ত সেতু, শুভলং ঝর্না, পলওয়েল, রাজ বন বিহার, জেলা প্রশাসনের বাংলো, আসামবস্তি-কাপ্তাই সড়কের কাপ্তাই হ্রদের গড়ে উঠা বেসরকারি পর্যটন বেরান্নে, বড়গাঙ, রান্ন্যাতুগুন এবং আদিবাসী শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রা।

image

এছাড়াও রাঙামাটি শহরের বাইরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের মনোরম পর্যটন স্পট, কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা আকর্ষণীয় পর্যটন স্পট, কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফুলী পেপার মিলস্ ও কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি।

আরও পড়ুন: মা-বাবার পাশে চিরনিদ্রায় মুহিত

করোনা মহামারির কারণে গেল দুই বছর ঈদ মৌসুমে মার খায় রাঙামাটির পর্যটন ব্যবসা। কিন্তু এবার আশায় বুক বাধলেও আশানুরূপ সারা না পাওয়ায় হতাশ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

রাঙ্গামাটি সরকারী পর্যটন হলিডে কমপ্লেক্সের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া জানান, খরা মৌসুম আর স্কুল কলেজ খোলা থাকার কারণে এবার পর্যটক আগমনে কিছুটা ভাটা পড়েছে।


একাত্তর/আরএ

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর