রোহিঙ্গা ক্যাম্পে খেলাধুলার সামগ্রী নিয়ে হাজির পিএসজি

আপডেট : ০২ মে ২০২২, ০২:১৭ পিএম

কক্সবাজারে খেলাধুলার সামগ্রী নিয়ে হাজির পিএসজি। রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের জন্য উপহার পাঠিয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের ক্লাবটি। সেই সুন্দর মুহূর্তগুলো শোভা পাচ্ছে পিএসজির অফিশিয়াল ফেসবুক পেইজে।

একযুগ আগের এই ছবিগুলো বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। ২০১১র সেপ্টেম্বরে এই বাংলায় পা পড়েছিলো, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার- লিওনেল মেসির।

আর্জেন্টাইন গ্রেটকে সেদিন দেখতে ঢাকার রাস্তায় পড়েছিলো মানুষের ঢল, বিশ্বয় জাগানীয়া চোখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপভোগ করেছিলো, আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ।

আপনি মেসির ভক্ত নাই হতে পারেন, তবে বিশ্বসেরা ফুটবলারের বাংলাদেশ ভ্রমণের সেই স্মৃতিগুলো আপনার মনেও দাগ কাটতে বাধ্য, মনে মনে আপনিও গর্ববোধ করেন এটা নিশ্চিত। আর মেসিভক্ত যারা, তারা তো ক্ষুদে জাদুকরের ফুটস্টেপেই জীবনের আনন্দ খুঁজে নেন। প্রাণের বার্সেলোনা ক্লাব ছেড়ে আসা মেসির কান্নাভেজা সেই কণ্ঠে আপনারও চোখের কোনে জল জমেছে, পিএসজি জার্সিতে তার প্রথম গোলের আনন্দ ছুঁয়েছে আপনাকেও।

মেসিভক্তদের পিএসজি নিয়েও আছে উন্মাদনা, নেইমার-এমবাপ্পেদের ক্লাবটির প্রতি আছে ভালোবাসা। সেই ক্লাবটিই এবার তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করেছে একটি ভিডিও। যেখানে জুড়ে আছে বাংলাদেশের নাম। 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের খেলার মাঠে আনতে পাশে দাঁড়িয়েছে পিএসজি। দাতব্য প্রতিষ্ঠান ক্লাবু ও জাতিসংঘের রিফিউজি এজেন্সি ইউএনএইচসিআরের কোলাবরেশনে, রোহিঙ্গা শিশুদের উপহার দিয়েছে খেলাধুলার সামগ্রী।

গেলো মার্চ থেকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বেড়িয়েছে পিএসজির লোগো সম্বলিত একটি গাড়ি, এটা গাড়ি নয় যেনো আলাদ্দীনের জাদুর চেরাগ ছোট ছোট শিশুরা খেলার জন্য যা চাইছে তাই বেরিয়ে আসছে ভেতর থেকে বিভিন্নরকম বল, জার্সি আর জুতা।

শুধু উপহারেই শেষ হয়নি পিএসজির ভালোবাসা, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বাস্কেটবল খেলাও আয়োজন হয়েছে, দেয়া হয়েছে প্রশিক্ষণ। স্কুলে স্কুলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলেছে ফুটবল-ক্রিকেটসহ আরো কত খেলা।

আরও পড়ুন: ওমিক্রনের দুইটি উপ ধরন নিয়ে উদ্বেগ বাড়ছে

গতবছরই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে খেলাধুলা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিলো পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেরা রোহিঙ্গা শিশুদের শয়নে স্বপনে তাদের কাছ থেকে দেখতে না পারলেও, তাদের পাঠানো উপহার লাখ-লাখ শিশুর মুখে হাসি ফুটিয়েছে।

জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেরুনো এসব শিশুরাই হয়তো একদিন স্বপ্ন দেখবেন মেসি, নেইমার হওয়ার।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর