নিজের গুলিতে বনকর্মীর মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২২, ০৯:৫৮ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে দায়িত্বপালনের সময় অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন বনকর্মী আখতারুজ্জামান। 

বুধবার (১৮ মে) বেলা সাড়ে বারোটার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকায়  এ ঘটনাটি ঘটে। 

নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা। তিনি ভোমরিয়াঘোনা বিটের ফরেস্ট গার্ড পদে কর্মরত ছিলেন।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া  জানান, আখতারুজ্জামান আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যান। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালান তিনি।

এক পর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। 

আরও পড়ুন: কক্সবাজারে বেড়াতে যাওয়া তরুণীর মৃত্যু, দুই বন্ধু আটক

রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহ নিয়ে সদর হাসপাতালে অবস্থান করছেন তিনি। প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এ বন কর্মকর্তা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর