কুসিকে বৈধ প্রার্থী ১৫৪, মেয়র পদে লড়ছেন ছয়জন

আপডেট : ২০ মে ২০২২, ০৬:১০ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৫৪ জনে। এর মধ্যে ছয় জন মেয়র, ১১১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৩৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।।

বুধবার (১৯ মে) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন কুসিক নির্বাচনের রিটারনিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

মেয়র পদে ‌সি‌টি‌ নির্বাচ‌নে লড়‌বেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে‌ বিএনপি থেকে সদ্য বহিস্কৃত ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র হিসেবে মাসুদ পারভেজ খান ইমরান, নিজাম উদ্দিন কায়সার, কামরুল হাসান বাবুল  ও  ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম।

কাউন্সিলর প্রার্থীরা যারা

সাধারণ কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে মনোনীত হয়েছেন চারজন প্রার্থী। তারা হলেন- কাজী গোলাম কিবরিয়া , আবুল হোসাইন ছোটন, ইকবাল হোসেন ও মো. আবুল কালাম আজাদ। 

দুই নম্বর ওয়ার্ডে মনোনীত পাঁচজন হলেন- মাসুদুর রহমান মাসুদ, নাহিদা আক্তার, গাজী গোলাম সারওয়ার, আব্দুল মোন্নাফ। 

তিন নম্বর ওয়ার্ডে মনোনীত আটজন হলেন- সরকার মাহমুদ জাবেদ, মো. এনামুল হক ভূইয়া, মো. শাহজাহান, মনিরুল আলম, আরিফুল ইসলাম চৌধুরী, মো. স্বপন আলী, আব্দুল্লাহ আল মোমেন, মো. মুরাদ মিয়া। 

চার নম্বর ওয়ার্ডে রোখসানা আক্তার, আব্দুল জলিল, মোসলেম উদ্দিন, মোঃ নাসির উদ্দিন নাজিম। 

পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী একজন। তিনি হলেন সৈয়দ রায়হান আহমেদ। 

ছয় নম্বর ওয়ার্ডে মো. মোশারফ হোসেন ও মো. আমিনুল ইসলাম।

সাত নম্বর ওয়ার্ডে চারজন। তারা হলেন- আব্দুর রহমান, মো. শাহ আলম খান, ফরহাদ হোসেন ও রিয়াজ উদ্দিন খান। 

আট নম্বর ওয়ার্ডে বিকাশ চন্দ্র দাস, সৈয়দ মহসিন আলী, মো. জহিরুল কামাল ও রাজন পাল।

এ ছাড়াও ৯ নম্বর ওয়ার্ডে মো. আশিকুর রহমান, মো. কাউছার, মো. মিজানুর রহমান মিলন, জমির উদ্দিন খান জম্পি ও মো. কামাল হোসেন। 

১০ নম্বর ওয়ার্ডে শুধুমাত্র মো. মঞ্জুর কাদের মনি। 

১১ নম্বর ওয়ার্ডে চারজন। তারা হলেন- হাবিবুর আল আমিন সাদী, কাজী শামসুল আলম, মো. পারভেজ হানিফ ও এ কে এম সিদ্দিকুর রহমান। 

১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তিনজন। তারা হলেন- মো. ওমর ফারুক, মো. ইমরান, কাজী জিয়াউল হক। 

১৩ নম্বর ওয়ার্ডে চারজন হলেন মো. কাউসার খন্দকার, মো. নুরে আলম, মো. রাজিউর রহমান, মো. শাখাওয়াত উল্লাহ। 

১৪ নম্বর ওয়ার্ডে আহাদ হোসেন বিশ্বাস ও মো. সেলিম খান। 

১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চারজন, তারা হলেন- মো. আরমানুর রহমান, মো. হুমায়ুন কবির, সাইফুল ইসলাম ও সাইফুল বিন জলিল। 

১৬ নম্বর ওয়ার্ডে চারজন হলেন- মো. জাহাঙ্গীর হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম, মো. আনোয়ার হোসেন খোকন ও মো. আমির হোসেন। 

১৭ নম্বর ওয়ার্ডে পাঁচজন, তারা হলেন- হানিফ মাহমুদ, সাইফুল ইসলাম, রুনা বেগম, মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ মোস্তফা কামাল।

১৮ নম্বর ওয়ার্ডে তিনজন, তারা হলেন- আফসান মিয়া, শওকত আকবর ও মোহাম্মদ নাসিম হোসেন। 

১৯ নম্বর ওয়ার্ডে নাজমুল হাসান চৌধুরি, আলমগীর রহমান, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন ও রেজাউল করিম।

২০ নম্বর ওয়ার্ডে তিনজন, তারা হলেন- হারুনুর রশিদ, মোহাম্মদ মাহে আলম ও মো. আনোয়ার হোসেন। 

২১ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন, কাজী মাহবুবুর রহমান, মো. গোলাম মোস্তফা মজুমদার ও মো. মাহবুবুর রশিদ মাহবুব। 

২২ নম্বর ওয়ার্ডে তিনজন, তারা হলেন- বিজয় রতন দেবনাথ, মো. শাহ আলম মজুমদার ও মোহাম্মদ আজাদ হোসেন। 

২৩ নম্বর ওয়ার্ডে সাতজন হলেন- নুরুল ইসলাম, মো. আনিসুজ্জামান, আবুল হাসান, মুহাম্মদ আলমগীর হোসেন, মাহবুব আলম, নুর মোহাম্মদ, মোহাম্মদ শাহজালাল। 

২৪ নম্বর ওয়ার্ডে ছয়জন, তারা হলেন- মো. মুহিবুর রহমান, মোহাম্মদ ফজল খান, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. মোস্তফা কামাল, আব্দুল মতিন খান ও মো. আবু হানিফ। 

২৫ নম্বর ওয়ার্ডে ছয়জন হলেন- মো. খলিলুর রহমান, মো. এমদাদ উল্ল্যাহ, মো. জহিরুল ইসলাম, আব্দুল খালেক, মো. অহিদুর রহমান ও মো. রফিকুল ইসলাম। 

২৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন, তারা হলেন- কামাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুস সাত্তার, মো. গোলাম সারোয়ার কাউসার, মো. জাহাঙ্গীর হোসেন।

২৭ নম্বর ওয়ার্ডে ছয়জন হলেন- মো. আবুল হাসান, মো. মকবুল আহমেদ, মো. ওসমান গনি, মোহাম্মদ সাইফুল হক, হোসাইন মোশারফ, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী যারা

এক নম্বর ওয়ার্ডে ছয়জন, তারা হলেন- কাউসারা বেগম, শাহিনুর আক্তার টিটু, সফুরা সুলতানা এ্যানি, মমতাজ বেগম, রোকসানা ইসলাম ও আছিয়া মাহজাবিন খান (নিশু)। 

দুই নম্বর ওয়ার্ডে চারজন হলেন- দিলরুবা আক্তার, কোহিনুর আক্তার কাকলি, নাদিয়া নাসরিন ও বৃষ্টি আক্তার। 

তিন নম্বর ওয়ার্ডে চারজন, তারা হলেন-উম্মে কুলসুম, মোসা. ফারজানা আক্তার, রাশেদা এমরান ও ফাতেমা আক্তার। 

চার নম্বর ওয়ার্ডে পাঁচজন, তারা হলেন- রুমা আক্তার, নাসরিন সুলতানা, টিলটি সেনগুপ্তা, অনিতা সরকার ও ফাতেমা আক্তার। 

পাঁচ নম্বর ওয়ার্ডে চার কাউন্সিলর প্রার্থী হলেন- নুরজাহান আলম (পুতুল), মোসা. ফরিদা আক্তার, স্বপ্না বিনতে সাত্তার ও শিউলি আক্তার। 

ছয় নম্বর ওয়ার্ডে তিনজন, তারা হলেন- রোকেয়া আক্তার, নেহার বেগম ও মোসা. হাসনা হেনা লিলি। 

সাত নম্বর ওয়ার্ডে তিনজন হলেন- উম্মে সালমা, তাহমিনা আক্তার ও নাসরিন আক্তার। 

আরও পড়ুন: 'ওয়াজকারীদের তালিকা করা গণকমিশনের আইনি ভিত্তি নেই'

আট নম্বর ওয়ার্ডে মনোনীত প্রার্থীরা হলেন- খোদেজা বেগম, আমেনা বেগম, ফারহানা পারভীন ও মোসাম্মৎ রোকসানা হক বিউটি। 

৯ নম্বর ওয়ার্ডে চারজন, তারা হলেন- রুবি আক্তার, মোসাম্মৎ লাকি বেগম, সেলিনা আক্তার, শাহীনা আক্তার।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন করতে সকলের সহযোগিতা কামনা করি। 


একাত্তর/এসি

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।...
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর