ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু আজ

আপডেট : ০১ জুন ২০২২, ০১:৫৭ পিএম

দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে নিয়মিত চাকা ঘুরবে  যাত্রীবাহী ট্রেনের।  আজ বুধবার  ভারতীয় সময়  বেলা ১১ টা ৪৫ মিনিটে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে  ছেড়ে আসবে ‘মিতালী এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী ট্রেন। যা নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে। 

দিল্লিতে আজ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এরইমধ্যে ভারতে অবস্থান করছেন। তিনি এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন।

জানা গেছে, অন্তর্দেশীয় ট্রেনটি চিলাহাটি স্টেশনে ৩০ মিনিট অবস্থানের পর ২টা ২৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। তবে আপাতত চিলাহাটি স্টেশনে যাত্রী উঠানামার কোনো সুযোগ থাকছেনা। 

image


সপ্তাহের রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি ও চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ঢুকবে মিতালী। অপর দিকে সোম ও বৃহস্পতিবার ঢাকার ক্যান্টনমেন্ট থেকে একই রুটে নিউ জলপাইগুড়ি যাবে ট্রেনটি। 

দীর্ঘ ৫৭ বছর বন্ধ থাকা এই রেলপথ ২০২১ সালের ১৭ মার্চ  ভার্চুয়াল চিলাহাটি-হলদিবাড়ি রুটে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস  ট্রেন চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। তবে করোনার কারণে ট্রেন চলাচল করেনি এই পথে।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর