মেসিতে বিধ্বস্ত এস্তোনিয়া, টানা ৩৩ জয় আর্জেন্টিনার

আপডেট : ০৬ জুন ২০২২, ১০:১৮ এএম

স্পেনের পামপ্লোনায় প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ৫-০ জয় পেয়েছে। ম্যাচে সবগুলো গোল করেছেন লিওনেল মেসি। ফিফা র‌্যাঙ্কিয়ে এস্তোনিয়ার চেয়ে ১০৬ ধাপ ওপরে থাকা দলটি ম্যাচে নিজেদের শক্তি ঝালাই করে নিলো বলা চলে। মেসির গোল উৎসবের দিন নিজেদের অপরাজিত যাত্রাকে ৩৩ ম্যাচে উন্নীত করলো আর্জেন্টিনা।

তবে ফিনালিসিমায় ইতালির বিপক্ষে জেতা একাদশ এদিন খেলেনি। ডি মারিয়া- লাওতারো মার্টিনেজরা ছিলেন বিশ্রামে। এদিন মুগ্ধতা ছড়িয়েছেন মেসি। তাকে কোনাভাবেই আটকাতে পারেননি এস্তোনিয়ার ডিফেন্ডাররা।

একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। বল দখলে দাপট দেখিয়ে ম্যাচের প্রথমার্ধে এসেছে দুটি গোল। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে আর্জেন্টিনা প্রথম গোল করে এগিয়ে যায়। মাতভেই ইগোনেন ফাউল করেন পেজ্জেল্লাকে। পেনাল্টি থেকে অধিনায়ক মেসি বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

দ্বিতীয় গোল পেতে অনেক সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে স্কালোনির দলকে। ১১ মিনিটে মেসির শট ব্লক হয়। চার মিনিট পর অ্যালিস্টারের শট পোস্টের ডান দিক দিয়ে বেরিয়ে যায়।

২৫ মিনিটে হুলিয়ান আলাভেজের ডান পায়ের নেওয়া শট গোলরক্ষক প্রতিহত করেন। ৩৮ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ ও ৪৪ মিনিটে আরও দুটি গোলের প্রচেষ্টা থেকে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। 

তবে ৪৫ মিনিটে সমর্থকদের মুখে আবারও হাসি ফোটান মেসি নিজেই। পাপু গোমেজের পাসে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বা পায়ে স্কোর লাইন ২-০ করেন।

ড্রেসিং রুম থেকে ফিরে আক্রমণে আরও তেজ বাড়ে আর্জেন্টিনার।৪৭ মিনিটে মেসি হ্যাট্রটিক পূর্ণ করেন। ডান প্রান্ত থেকে মলিনার ক্রসে এই তারকা প্লেসিং করে বল জড়িয়ে দেন জালে।

৭১ মিনিটে মেসি চতুর্থ গোল পান। বক্সের ভিতরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ৭৬ মিনিটে মেসি আবারও পোস্ট কাঁপান। বাঁ পায়ের শটে প্রতিপক্ষ কে বোকা বানান ৩৪ বছর বয়সী তারকা।

ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এস্তোনিয়া প্রতি আক্রমণ বারকয়েক গোল শোধে চেষ্টা করলেও সফল হতে পারেনি। 


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর