সীতাকুণ্ড আগুন: আটজনকে আসামি করে পুলিশের মামলা

আপডেট : ০৮ জুন ২০২২, ০৫:১৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। আসামিদের সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ে চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক একাত্তরকে জানান, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

মামলায় আটজনের নাম উল্লেখ করা হলেও এর বাইরেও অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। কাগজপত্র দেখে আসামিদের নাম পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। 

আরও পড়ুন: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত দুই, আহত এক

উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) রাতে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় ৯ ফায়ার ফাইটারসহ এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ জন।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর