বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্যাতন

আপডেট : ১২ জুন ২০২২, ১১:০৩ এএম

কক্সবাজার সদরে বোনকে বখাটেদের হাত থেকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন ভাই। ঘটনাটি ১২ দিন আগে ঘটলেও শনিবার (১১ জুন) রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ করলেও পুলিশ এতদিন কোনো ব্যবস্থা নেয়নি। 

মারধরের শিকার আবদুল মোনাফ (২১) মুঠোফোনে একাত্তরকে জানান, গত ৩১ মে মামার বাড়ি থেকে নিজেদের বাড়ি যাওয়ার সময় কক্সবাজার সদরের খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধের কাছে তার সাথে থাকা বোনকে (১৭) কয়েকজন বখাটে পেছন থেকে ইভটিজিং করতে শুরু করে। 

কোন সাড়াশব্দ না করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন মোনাফ ও তার বোন। তারপরও বখাটেরা তাদের পিছু নিয়ে অশ্লীল আচরণ করতে থাকে। একসময় বখাটেরা তার বোনের হাত ধরে টান দেয়।

এসময় বখাটে জামাল ও রায়হানকে এমন আচরণ না করতে অনুরোধ করেন মোনাফ। কিন্তু তারা কথা না শুনলে মোনাফ কড়া ভাষায় এর প্রতিবাদ করেন। 

এক পর্যায়ে মোনাফের বোনকে বখাটেরা টানাটানি করা শুরু করলে মোনাফ বোনকে আগলে ধরেন। 

এতে জামাল ও রায়হানসহ আরও কয়েকজন মেয়েটিকে ছিনিয়ে নিয়ে লাঠি দিয়ে আঘাত ও মারধরের চেষ্টা করে। মোনাফ নির্যাতন থেকে বাঁচাতে বোনকে নিজের শরীর দিয়ে আগলে রাখেন। এরপর বখাটেরা মোনাফকে বেধড়ক মারধর করে। 

ঘটনাটি শুরুর দিকটা প্রকাশ্যে না এলেও সেই মারধরের ভিডিওটি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, বোনকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে ভাই মোনাফ নিজের শরীর দিয়ে তাকে আগলে রাখছিলেন। পরে মোনাফ আঘাতে অজ্ঞান হয়ে গেলে বোন চিৎকার করে সাহায্য চান আশপাশের লোকজনের কাছে।

আরও পড়ুন: নববধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মোনাফ জানান, ঘটনার পরপর তিনি হাসপাতালে যান। সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ দেন তিনি।

তবে অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) নাছির উদ্দিন মজুমদার। তার দাবি, তারা এমন ঘটনার কোন অভিযোগ পাননি। 

শনিবার যখন ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তদের ধরতে মাঠে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর