কক্সবাজারে ভাই-বোন পেটানোর ঘটনায় দু’জন আটক

আপডেট : ১২ জুন ২০২২, ০৮:১৭ পিএম

কক্সবাজারে মানুষের মুখে-মুখে উত্যক্তকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে এক ভাইয়ের মার খাওয়ার ঘটনার ১৩ দিন পর এই ঘটনার ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

এলাকার মানুষ বলছেন, কিশোর গ্যাংদের অত্যাচারে মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না। এদিকে ওই ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। দুজনকে আটক করেছে পুলিশ। 

ছোট বোনকে নিয়ে খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে ফিরছিলেন ভাই মোনাফ। পথের পাশের এলাকার জামান ও রায়হানসহ কিশোর গ্যাংয়ের কয়েকজন অশ্লীল ভাষায় উত্যক্ত করতে থাকে।

এক পর্যায়ে বোন ফিরে যেতে চাইলে বখাটেরা বার বার পথ আটকাচ্ছিল। বোনের হাত ধরে টান দিতে থাকলে উত্যক্তকারীদের বাধা দেয় মোনাফ। এতে লাঠি নিয়ে মারতে তেড়ে আসে বখাটেরা। 

মোনাফের ছোট বোনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে বখাটেরা। তখন বোনকে জড়িয়ে ধরে থাকে মোনাফ। তখন তাকে বেদম প্রহার করতে থাকে কিশোর গ্যাংটির সদস্যরা।

মোনাফ জানান, প্রহারে আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ তখন ব্যবস্থা নেয়নি। পরে ঘটনার ভিডিও ভাইরাল হলে তৎপর হয় পুলিশ। 

৩১ মে কক্সবাজারের খুরুশকুলের এই ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় শনিবার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেই ভিডিও। 

আরও পড়ুন: গোয়াল ঘরে মিললো ১২২৫ লিটার সয়াবিন তেল

কক্সবাজারের খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বললেন, আশপাশের এলাকার কিশোর গ্যাংদের উত্পাতে অতিষ্ঠ তারা।

এই ঘটনায় অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর