কুমিল্লা সিটির ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:১২ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের দিকে সবার দৃষ্টি রয়েছে। কারণ দায়িত্ব নেওয়ার পর কাজী হাবিবুল আউয়াল কমিশনের প্রথম নির্বাচন এটি।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবার স্বতন্ত্র ও পরের বার বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত মনিরুল হক সাক্কু এবার স্বতন্ত্র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের এটি প্রথম নির্বাচন।

এক নজরে কুমিল্লা সিটি নির্বাচন

ভোটার: ২ লাখ ২৯ হাজার ৯২০ জন (পুরুষ ১,১২,৮২৬; নারী ১,১৭,০৯২ এবং হিজড়া ২)।

ওয়ার্ড: ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত।

ভোটকেন্দ্রে: ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে হবে ভোটগ্রহণ।

প্রার্থী: মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইন শৃঙ্খলা রক্ষা

প্রতি কেন্দ্রে রয়েছেন ১৫-১৬ জন নিরাপত্তা সদস্য। পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সদস্য নিয়ে গঠিত মোবাইল ফোর্স রয়েছে প্রতিটি সাধারণ ওয়ার্ডে।

প্রতি তিন ওয়ার্ডে একটি করে নয়টি স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। রিজার্ভ ফোর্স দুইটি।

আরও পড়ুন: কু‌মিল্লায় ভোট কেনাবেচার অভি‌যো‌গে যুবক আটক

র‌্যাবের ২৭টি টিম ও বিজিবির ১২ প্লাটুন (প্রতি প্লাটুনে ২৫ জন) সদস্য নিয়োজিত রয়েছে ভোটের মাঠে।

২৭ জন নির্বাহী হাকিম এবং ৯ জন বিচারিক হাকিম রয়েছেন ভোটের মাঠে।

আগের ইতিহাস

দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে। দশ বছর আগে প্রথম নির্বাচনে নির্দলীয় প্রতীকে ভোট হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থী জয়ী হন।

২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটিতে সর্বশেষ ভোট হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার পর ১৭ মে প্রথম সভা হয়। তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয় এ বছরের ১৬ মে।



একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর