রমরমা দলবদলে ৩৩০ কোটি ডলারের রেকর্ড বাণিজ্য!

বিশ্বকাপ ফুটবলের প্রভাব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই দলবদল উইন্ডোতে শুধু বিশ্বকাপ খেলা ফুটবলারদের পেছনেই খরচ হয়েছে ৩.৩ বিলিয়ন (৩৩০ কোটি) মার্কিন ডলারের বেশি।

ফিফার সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ৪৭টি দেশের ২৬০ জনেরও বেশি বিশ্বকাপ তারকা আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডোতে ক্লাব পরিবর্তন করেছেন। পুরুষ ফুটবলে মোট রেকর্ড ৯.৮৯ বিলিয়ন ডলারের যে বৈশ্বিক লেনদেন হয়েছে, তার তিন ভাগের এক ভাগের বেশি খরচ হয়েছে কেবল এই বিশ্বকাপ তারকাদের পেছনেই। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গড়ে এই উইন্ডোতে মোট ১২,৫০০টিরও বেশি আন্তর্জাতিক ট্রান্সফার বা দলবদল নিবন্ধিত হয়েছে, যা মধ্যবছরের যেকোনো ট্রান্সফার উইন্ডোর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।


জুলাইয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবলের এই মহাযজ্ঞের পারফরম্যান্স বিশ্ববাজারে বিপুল অর্থ বিনিয়োগের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এই ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন হাই-প্রোফাইল বিশ্বকাপ তারকা বড় মূল্যে নতুন ক্লাবে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে স্পেনের মিডফিল্ডার রড্রির ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগদান এবং ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলার প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে লিভারপুলে আসার চুক্তি ছিল অত্যন্ত আলোচিত।

একই সাথে নারী ফুটবল বিশ্বেও আন্তর্জাতিক ট্রান্সফার বাণিজ্যে অভাবনীয় রেকর্ড তৈরি হয়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নারী ফুটবলে খেলোয়াড় কেনার খরচ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮.৬ মিলিয়ন ডলারে। নারী পেশাদার ফুটবলে মোট ১,৪০৬টি আন্তর্জাতিক ট্রান্সফার নিবন্ধিত হয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে ১৯.২ শতাংশ বৃদ্ধির এক নতুন মাইলফলক।


আন্তর্জাতিক এই দলবদলের অর্থ খরচে পুরুষ ও নারী, উভয় খাতেই শীর্ষ স্থান ধরে রেখেছে ইংলিশ ক্লাবগুলো। মধ্যবছরের এই ট্রান্সফার উইন্ডোতে কেবল ইংল্যান্ডের ক্লাবগুলোই পুরুষ ফুটবলে আন্তর্জাতিক দলবদলে খরচ করেছে ৩.০২ বিলিয়ন ডলার এবং নারী ফুটবলে বিনিয়োগ করেছে ৮.০ মিলিয়ন ডলার।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বহু বিতর্কিত ‘বিশ্বকাপ সত্ত্ব বিক্রির পরিকল্পনা’ নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার কয়েক সপ্তাহের মাথায় চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর