মানসিক হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৬ জুন ২০২২, ১১:৩৯ পিএম

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা করা হয়েছে। 

বুধবার (১৫ জুন) বিকেলে পাবনা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে মামলাগুলো নথিভুক্ত করা হয়।

দুদক পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে ৮৮ লাখ তিন হাজার ৭৬২ টাকা টাকা আত্মসাতের অভিযোগ এনে এই মামলাগুলো দায়ের করেন। 

মামলার অন্য আসামিরা হলেন জেলার সাবেক বিপণন কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ে কর্মরত) হুমায়ুন কবীর, হাসপাতালের খাদ্য সরবরাহ ঠিকাদার এইচএম ফয়সাল, এইচএম রেজাউল ও এইচএম আরফিন। এ তিন ঠিকাদার সম্পর্কে ভাই। তাদের বাড়ি পাবনা জেলা শহরেই।

দুদকের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদাররা ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে যোগসাজশ করে হাসপাতালের পথ্য খাতে প্রকৃত বাজার মূল্যের থেকে বেশি মূল্য দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধন করে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে দীর্ঘ অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে।

মামলার বাদী ও দুদকের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বলেন, ২০১৯ সালের শেষ দিকে অভিযোগ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় মামলাগুলো করা হয়েছে। মামলার তদন্ত দুদক নিজেই করবে।

তবে এ বিষয়ে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাসের সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।


একাত্তর/জো 

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর