খাবার কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

আপডেট : ১৯ জুন ২০২২, ১০:২৫ পিএম

গাজীপুরে দুই শিশুকে নিয়ে এক মা শীতলক্ষ্যা নদী ঝাঁপ দেওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করলেও বাকি দুইজনের কোনো খোঁজ এখনও মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

রোববার (১৯ জুন) দুপুরে জেলা কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের বরামা সেতু এলাকা শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নদীতে ঝাঁপ দেওয়া ওই নারীর নাম আরিফা আক্তার (৪০)। তিনি কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মো. আলী মুন্সির মেয়ে ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী। 

তার সন্তানদের নাম তাহমিদা আক্তার (৯) ও মুর্শিদা আক্তার (৭)। এর মধ্যে তাহমিদাকে উদ্ধার করা গেছে।

আরিফার ভাই এমারত হোসেন জানান, ১০/১২ বছর আগে স্থানীয় আব্দুল মালেকের সঙ্গে বোনের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে। 

তিনি দাবি করেন, স্বামী মারা যাওয়ার পর থেকে আরিফা অনেকটা অসহায় এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 

উদ্ধার হওয়া শিশু তাহমিদা জানান, রোববার সকালে মা জুতা, সিঙ্গারা ও জামা কাপড় কিনে দেওয়া কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরে শীতলক্ষ্যা নদীর তীরে এসে দুই বোনকে হাতে ধরে নদীতে ঝাঁপ দেন। 

আরও পড়ুন: রাত আটটার পরও যেসব দোকান খোলা রাখা যাবে

স্থানীয়রা কয়েকজন জেলে জানান, ঝাঁপ দেওয়ার পর মায়ের হাত ফসকে নদীতে থাকা বাঁশের মাচা ধরে কাঁদছিল তাহমিদা। পরে তাকে উদ্ধার করা হয়।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাবেদ আলী খান বলেন, শিশু ও এলাকাবাসীর দেওয়া তথ্য মতে শীতলক্ষ্যা নদীতে এখনও মা ও মেয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর