তিস্তার পানি আরও বেড়ে বিপৎসীমার ২৮ সেমি উপরে

আপডেট : ২০ জুন ২০২২, ০১:৫৯ পিএম

টানা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি আবারও বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, পানিবন্দি চার হাজারের বেশি পরিবার। 

ডালিয়া বন্যা পূর্বাভাষ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, সোমবার (২০ জুন) দুপুর ১২টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার (৫২.৬০) ২৮ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। 

তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরের ১৫টি চরগ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব চরগ্রামের প্রায় চার হাজারের বেশি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। 

এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

image


শনিবার (১৮ জুন) সকালে পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ। তিনি ব্যারাজের ফ্লাড বাইপাস, ব্যারাজ এলাকা ও বিভিন্ন অবকাঠামোর চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। 

আরও পড়ুন: জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্দি, বাড়ছে নদী ভাঙন

তিনি বলেন, গত বছরের বন্যায় ব্যারাজ এবং আশপাশ এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামোর সংস্কার প্রায় শেষের দিকে। এগুলো শেষ হলে তিস্তার বন্যা নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে না। বন্যায় তিস্তা নদীর কোনো স্থাপনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সর্তক আছে। এজন্য বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর