পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৭:১০ পিএম

২৫ জুন উদ্বোধনের পর যানবাহন চলাচলের ষষ্ঠ দিন, শুক্রবার (১জুলাই) পদ্মাসেতু পাড়ি দিয়েছে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি। এতে টোল আদায় হয় ৩কোটি ১৬ লাখ ৫৩হাজার ২০০ টাকা। যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শুক্রবার মাওয়া প্রান্তে ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে ১ কোটি  ৬৫লাখ ৪২ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ১২ হাজার ৫৯৬টি। যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ১১হাজার ১০০ টাকা।

এর আগে গত ২৬ জুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম দিনের ২০ ঘণ্টায় ৫১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর ওই ২০ ঘণ্টায় টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, প্রথম দিনে সেতু পার হওয়া যানবাহনের সংখ্যা ৫০ হাজারের বেশি হলেও শুক্রবার ২৬ হাজার ৩৯৮টি গাড়ি থেকেই সর্বোচ্চ টোল আদায় হয়েছে।এর প্রধান কারণ, ২৬ জুন টোল দেওয়া বেশিরভাগ যানবাহন ছিল মোটরসাইকেল।

পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য মোটরসাইকেলের টোল নির্ধারণ হয়েছে ১০০ টাকা, কার ও এসইউভির ৭৫০ টাকা, পিকআপ ভ্যান ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা।

এছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা এবং চার এক্সেলের ট্রেইলারের টোল ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে টোল আদায়ের প্রথম ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬৪টি যানবাহন থেকে মোট ৬৯ লাখা ৮১ হাজার ৪৪০ টাকা আদায় হয়েছে।


একাত্তর/এসএ

টানা তিনদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পরপর দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো চুয়াডাঙ্গায়।
পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে ১২০ কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে ৬০ কিলোমিটার থেকে শুরু করে চারটি ট্রিপে ক্রমান্বয়ে বিশ কিলোমিটার করে বাড়িয়ে ১২০ কিলোমিটার গতি অর্জন...
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।বৃহস্পতিবার উদ্বোধনের অপেক্ষায় থাকা টানেলটির টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি...
পদ্মা সেতুতে একদিনে রেকর্ড ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এসময় যানবাহন পারাপার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ টোল আদায়...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর