নওগাঁয় র‍্যাবের অভিযান, বিস্ফোরক দ্রব্যসহ আটক দুই

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৫:১০ পিএম

নওগাঁ শহরের ধোপাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে শহরের পার-নওগাঁ ধোপাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার আবদুল ওয়াদুদের ছেলে ওসমান গনি ওরফে জিসান (৩৫) ও যশোরের অভয়নগর থানার নোয়াপাড়ার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী ওরফে মুকেশ (৪৮)কে আটক করেন তারা। 

র‌্যাব বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা, কোন অনুষ্ঠান বা কোন জায়গায় নাশকতা করার পরিকল্পনা ছিলো তাদের। এ সময় বিস্ফোরক দ্রব্য লালবর্ণের ৪ কেজি ২শ’ গ্রাম রাসায়নিকযুক্ত পাউডার, সাদা বর্ণের ২ কেজি ৫শ’ গ্রাম রাসায়নিকযুক্ত পাউডার, ক্রিষ্টাল সাদা বর্ণের ২কেজি ৪শ’ গ্রাম পাউডার, ১ কেজি ৮শ’ গ্রাম রাসায়নিকযুক্ত মাটি, ২টি বিউটেন গ্যাসযুক্ত কৌটা, ১টি দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা, ১টি লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু, ২টি স্কসটেপ দ্বারা বাঁধানো মোবাইল ব্যাটারী, ৭টি রেজিস্টেন্স, ৮টি বাটন সুইচ, ৬টি টিউনিং সুইচ, ১টি আইসি, ৮টি ইন্ডিকেটর ল্যাম্পসহ বোমা বানানোর বেশকিছু উপাদান পাওয়া গেছে। 

র‌্যাব-৫ (রাজশাহী) এর অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহারিয়ার জানিয়েছেন, জিসান এবং মুকেশ কয়লা ব্যবসায়ী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিলেও তাদের ব্যবহৃত কোন আসবাবপত্র ছিলো না। এই বাড়ি থেকে মোবাইল দিয়ে বোমা তৈরীর সরঞ্জাম পাওয়া গেছে। তিনি আরও জানান, দ্রুত এর সাথে জড়িতদের আটক করা হবে।

র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের কম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/এনএ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীসহ একাধিক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর