গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

আপডেট : ১০ জুলাই ২০২২, ১২:২৪ পিএম

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে।

উপকেন্দ্রের একটি সূত্র জানায়, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেবি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেবি বোল্টের পাঁচটি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

image


আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকল্পভাবে কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে, সেখানে বিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে যুবকের মৃত্যু

image


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর