লাস ভেগাসে গাঁটছড়া বাঁধলেন বেনিফার

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১২:২৩ পিএম

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন জনপ্রিয় হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে বেন এবং জেনিফারের বিয়ের আসর। 

জেনিফার তার ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেছেন, 'আমরা এটা করে ফেলেছি। ভালবাসা সুন্দর এবং সদয়। বিশ বছরের ধৈর্য্যের ফল পেয়েছি।' 

হলিউডের জনপ্রিয় হেয়ার আর্টিস্ট ক্রিস অ্যাপলটন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাদা গাউন পরা জেনিফার লোপেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে বিয়ের পর তার যে কী ধরনের অনুভূতি হচ্ছে, তা বলে বোঝাতে পারবেন না বলে মন্তব্য করেন জেনিফার লোপেজ।

২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেনের। ২০০৩ সালে বাগদানও করেছিলেন। তবে বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার কিছুদিন পরই তাদের সম্পর্ক ভেঙে যায়। 

এরপর গতবছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটিকে আবারও একসাথে দেখা যায়। সেখান থেকেই ভক্তদের মধ্যে তাদের একসাথে হবার গুঞ্জন শুরু হয়।

image


একসাথে ফিরে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পরিবারের সাথে ছবি, ভিডিও শেয়ার করছেন এই জুটি। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন 'বেনিফার'।

এই ১৯ বছরে জেনিফার লোপেজ বেশ কয়েকবার বাগদান করেছেন। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেখানে তাদের দুটি সন্তানও রয়েছে। বেনের সাথে জেনিফারের এটি চতুর্থ বিয়ে।

এদিকে বেন ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন। তাদের একসাথে তিন সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।


একাত্তর/এসজে
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
টলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সিঁদুরদানের ভিডিও।
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা। কারণ পিয়া চক্রবর্তী গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। এরইমাঝে অনেকে পিয়াকে বডি শেইমিং...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর