লোডশেডিং নিয়ে শহর ও গ্রামে চলছে বৈষম্য

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৮:৪৮ পিএম

সারাদেশের সব বিদ্যুৎ গ্রাহকরে মধ্যে সমান হারে লোডশেডিং দেয়ার কথা থাকলেও, শহরের তুলনায় গ্রামের মানুষকেই কয়েকগুণ বেশি লোডশেডিং পেতে হচ্ছে। 

রাজধানীতে ২৪ ঘণ্টায় একবার এক ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে বিদ্যুৎ থাকছে না। ফলে এই প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা গ্রামাঞ্চলের মানুষের। 

অথচ সোমবার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয় উপদেষ্টা জানিয়েছিলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেয়া হবে। তাই, তীব্র গরমে অতিষ্ঠ গ্রামের মানুষ সমান হারে বিদ্যুৎ চান। 

পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ সংকট মোকাবেলায় সারাদেশে চলছে লোডশেডিং। কিন্তু গ্রাম পর্যায়ে তা অনেকটাই তীব্র। একবার বিদ্যুৎ গেলে ফিরতে সময় লাগছে কয়েক ঘণ্টা। 

কোথাও কোথাও সারারাতেও বিদ্যুৎ ফেরেনি। ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় ঘাটতি বেড়েছে বিদ্যুতের। সেই দায় বড় আকারেই নিতে হচ্ছে গ্রামের মানুষকে।

বিদ্যুৎ সংকটের কারণে জেলা শহরগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং চলছে সবখানে। কিন্তু শহর আর গ্রামে এ নিয়ে চলছে বৈষম্য।

গ্রামাঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরেই বিদ্যুৎ আসে আর যায়। এতে দিনের বেলায় খুব বেশি না হলেও রাতের বেলায় ভোগান্তি চরমে উঠে। 

বিশেষ করে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। তাদের অভিযোগ, শহরের অনেক অফিস পাড়ায় অযথা লাইট ফ্যান চলে সেখানে সাশ্রয়ী না হয়ে যত লোডশেডিং গ্রামে।

image


গত সোমবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, এক থেকে দেড় হাজার মেগাওয়াটের ঘাটতি হবে। তাতে দিনে এক থেকে দুবার এক ঘণ্টার লোডশেডিং হবে। 

কথা ছিলো কোন এলাকায় কতো সময় লোডশেডিং থাকবে তা আগে থেকে জানিয়ে দেয়া হবে। কিন্তু সেই প্রস্তুতি এখনও শেষ করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতিগুলো।

তবে, রাজধানীতে বিদ্যুৎ বিতরণকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিপিডিসি ও ডেসকো লোডশেডিং সূচি আগেই জানিয়ে দিচ্ছে। তবে অনেক এলাকাতেই এই সূচি অনুসরণ হয়নি। 

আরও পড়ুন: কমলো ডাউন পেমেন্টের হার, কমবে খেলাপি ঋণ: কেন্দ্রীয় ব্যাংক

ডিপিডিসি’র পরিচালক অপারেশন আবদুর রউফ খান জানান, সূচি পুরোপুরি ঠিক করে আনতে কিছুটা সময় লাগবে। তবে কোথাও অতিরিক্ত লোডশেডিং যাতে না হয় সেটি দেখা হচ্ছে।

বিদ্যুতের এমন সংকটময় অবস্থায় গ্রামের মানুষ চান সরকার ঘোষিত লোডশেডিং হোক সবার জন্য সমান হারে।



একাত্তর/এসি

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর