স্টাফ বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১:১৪ এএম

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার স্টাফ বাসের ধাক্কায় ছিটকে চাকার নিচে পিষ্ট হয়ে মারা গেছে এক স্কুলছাত্রী। এসময় আহত হয়েছে তার সঙ্গে থাকা ফুফু।

স্থানীয়রা জানায়, শনিবার (২৩ জুলাই) সকালে টঙ্গীর সহাজউদ্দিন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা হক (১০) তার ফুফু শাহনাজ বেগমের সঙ্গে রিকশাযোগে স্কুলে যাচ্ছিল।

টঙ্গীর বনমালা এলাকার বাসা থেকে বের হয়ে সড়কের মাথায় যেতেই পেছন থেকে কোহিনুর কেমিক্যাল কোম্পানির একটি স্টাফ বাস তাদের ধাক্কা দেয়। 

এতে ফাতেমা হক ছিটকে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। তার ফুফু অপর পাশে পড়ে আহত হন। 

আরও পড়ুন: চবিতে ছাত্রী নিপীড়ন: দুই ছাত্রলীগ কর্মীসহ আটক চার

নিহত ফাতেমার মা-বাবা দুজনেই দুবাই প্রবাসী। টঙ্গীর বর্ণমাল এলাকায় ফুফুর বাসায় থাকে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর