সাগরে এক জালে ধরা পড়লো ১০০ টন মাছ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৮:৪০ পিএম

কক্সবাজারে সাগরে যেখানে জাল ফেলা হচ্ছে সেখানেই মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা ধরনের মাছ। সাগরে যাওয়ার তিন দিন পরই ট্রলার বোঝাই করে ইলিশসহ সেই মাছের স্তূপ নিয়ে কূলে ফিরছেন জেলেরা। ব্যবসায়ীদের ধারনা, আবহাওয়া ভালো থাকলে আরও বেশি মাছ ধরা পড়বে।

এদিকে খবর পাওয়া গেছে, এক জালে ১০০ টন মাছ শিকারের রেকর্ড করে কূলে ভিড়েছে মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার। শুধু মায়ের দোয়া নয়, এ রকম প্রতিটি ট্রলারে ঝাঁকে ঝাঁকে ইলিশ ও ১৪৭ প্রজাতির মাছ ভর্তি ট্রলার ভিড়ছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে।

মৎস্য অবতরণ কেন্দ্র জানিয়েছে, কক্সবাজার উপকূল সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন জেলার মাছ ভর্তি ট্রলারও ভিড়ছে অবতরণ কেন্দ্রগুলোতে। 

স্থানীয় ট্রলার মালিকরা জানিয়েছেন, মঙ্গলবার (২৬ জুলাই) সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে অনেক মাছের ওজন দুই কেজির চেয়ে বেশি। আবহাওয়া ভালো থাকলে জালে আরও বেশি মাছ ধরা পড়বে। 

আরও পড়ুন: বগুড়ায় পথরোধ করে কলেজ অধ্যক্ষকে মারধর

জেলেরা বলছেন, রবিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ করেই তারা দীর্ঘ সময়ের জন্য সাগরে নেমেছিল। কিন্তু তিনদিনই তারা ট্রলার ভর্তি মাছ নিয়ে কূলে আসতে পেরেছেন। ইলিশের পাশাপাশি লইট্যা, টোনা, লাল পোয়া, ফাইস্যা মাছ বেশি ধরা পড়েছে জালে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর