লালমনিরহাটে বন্যার কিছুটা উন্নতি, পৌঁছেনি ত্রাণ

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৪:৩৯ পিএম

তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বানভাসিদের মধ্যে সরকারি বরাদ্দের কোনো ত্রাণ এখনও পৌঁছায়নি। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যদি উজানে ভারি বৃষ্টিপাত না হয়, তাহলে দ্রুত তিস্তার পানি নেমে যাবে। বুধবার (৩ আগস্ট) সকাল ৯টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এখন পর্যন্ত নতুন করে নদীতে ভাঙন দেখা দেয়নি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত তিন হাজার ৩০০ প্যাকেট শুকনো খাবারের বরাদ্দ হয়েছে এবং তা বিতরণের প্রস্তুতি চলছে। 

মাঠ পর্যায়ের তথ্য মতে, জেলার হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও লালমনিরহাট সদর উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছে। এই বানভাসিদের জন্য যে পরিমাণ বরাদ্দ দিয়েছে তা চাহিদার চেয়ে একেবারেই কম। 

অপরদিকে বানভাসিদের মানুষদের সুপেয় পানির অভাবসহ খাবার, পয়ঃনিষ্কাশন ও গোখাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। 

আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার সারোয়ার আলম জানান, মহিষ খোঁচা ইউনিয়নে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি রয়েছেন। 

অপরদিকে লালমনিরহাট সদর পিআইও মশিউর রহমান জানান, দুর্গত মানুষদের তালিকা তৈরি করা হচ্ছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক আবু জাফর, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও খুনিয়াগাছ ইউপি চেয়ারম্যান বাদলসহ অনেকে বন্যা কবলিত বানভাসি এলাকা পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: ইভিএম নিয়ে আওয়ামী লীগ নেতার বিভ্রান্তিকর বক্তব্যে তদন্ত শুরু

এ ব্যাপারে হাতিবান্ধা এবং কালীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি। তাই ওই এলাকার তথ্য পাওয়া যায়নি।  

তবে হাতিবান্ধার জাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ওই ইউনিয়নে দুই হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে আছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী সরেজমিনে এসে জানান, বানের পানি ওঠায় আপাতত সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ  রয়েছে।



একাত্তর/এসি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর