এক স্টেশনে দুই ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার লিটার তেল বিক্রি

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০১:৫৫ পিএম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে বাগেরহাটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহন নিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বিশেষ করে শতশত মোটরসাইকেল ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। 

শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টায় বাগেরহাট খানজাহান আলী ফিলিং স্টেশনে প্রায় সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল বিক্রি হয়েছে। সাধারণত রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত ওই স্টেশনে মাত্র পাঁচশ' থেকে ছয়শ' লিটার জ্বালানি তেল বিক্রি হয়ে থাকে। 

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে অতিরিক্ত জ্বালানি তেল বিক্রি হয়ে গেছে। একারণে নির্ধারিত সময়ে ডিপো থেকে জ্বালানি তেল আসার আগে তাদের স্টেশনে তেলের সংকট দেখা দিতে পারে। 

image


শনিবার (৬ আগস্ট) বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, খরচ বাঁচাতে যানবাহনের চালকরা চাহিদার তুলনায় পরিমাণে কম জ্বালানি তেল ক্রয় করছেন। 

খানজাহান আলী ফিলিং স্টেশন ম্যানেজার রিজাউল হক জানান, মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে তাদের স্টেশনে শতশত মোটরসাইকেলের জট তৈরি হয়। সেইসাথে প্রাইভেটকার এবং মাইক্রোবাসও ছিল। 

আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

তিনি জানান, তাদের স্টেশনে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় পাঁচ হাজার লিটার অতিরিক্ত জ্বালানি তেল বিক্রি হয়েছে। অন্য দিনগুলোতে প্রতিদিন রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত মাত্র ছয়শ' লিটার জ্বালানি তেল বিক্রি হয়। 


একাত্তর/এসজে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর