বুধবার কোথায় কখন লোডশেডিং

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:০৫ এএম

বিদ্যুৎ ঘাটতি কমাতে দেশজুড়ে চলছে লোডশেডিং। সরকারের পক্ষ থেকে জনগণের ভোগান্তি কমাতে কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচী আগেই জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই অনুযায়ী বুধবারের (১০ আগস্ট) তালিকা প্রকাশ করেছে কোম্পানিগুলো।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পাবেন গ্রাহকরা।

নিচে সংযুক্ত লিংকে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো  নেসকো, আরইবি ও পিডিবির বুধবারের সম্ভাব্য লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।

১. ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি

২. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি

৩. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি

৪. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি

৫. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি

৬. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি

প্রসঙ্গত, গত ১৮ জুলাই বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: সারের পর জ্বালানি তেলের দাম বাড়ায় বড় সংকটে কৃষি

১৮ জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভা শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ১৮ জুলাই থেকেই সাময়িক বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সাময়িক, বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থায় ফিরে আসা হবে।


একাত্তর/আরএ

সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর