সুইস ব্যাংকে নির্দিষ্ট করে কারো তথ্য চায়নি বাংলাদেশ

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৭:১৬ পিএম

সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের কত টাকা আছে তা জানতে কোন তথ্য চায়নি ঢাকা। তবে কি প্রক্রিয়ায় এই তথ্য চাইতে হবে তা ইতিমধ্যেই জানিয়েছে সুইজারল্যান্ড।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালে চুয়ার্ড।

বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাটালি বলেন, সুইস ব্যাংক কোনভাবে কালো টাকা বা দুর্নীতির টাকা রাখাকে উৎসাহ দেয় না।

বাংলাদেশিদের টাকার ‘পাহাড়’ জমেছে সুইস ব্যাংকে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে মাত্র ১২ মাসে প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা।

সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ আট হাজার ২৭৫ কোটি। যা এযাবৎকালের সর্বোচ্চ।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি গেলো জুনে তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যেখানে বলা হচ্ছে গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তথ্য চাইলে তা না দেবার দাবি করা হয়েছে।

সুইস রাষ্ট্রদূত নাথালে চুয়ার্ড বলেন, কার একাউন্টে কত টাকা জমা আছে তা জানবার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। বাংলাদেশকে সেসব নিয়ম জানানো হয়েছে। নিয়ম মেনে কেউ তথ্য চায়নি।

রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ নির্দিষ্ট করে কারো সম্পর্কে তথ্য চায়নি। সুইস সরকার সুইস ব্যাংকের ত্রুটি সংশোধন করতে কাজ করে যাচ্ছে।

ডিকাবের মত বিনিময় সভায় বিশ্বের সবচেয়ে শান্তি প্রিয় দেশটির প্রতিনিধি বলেন, সুইজারল্যান্ড কোন ভাবেই কালো টাকার স্বর্গ হতে পারে না।

তিনি বলেন, যখন বাংলাদেশ বা বিশ্বের যে কোন দেশ থেকে কোন টাকা জমা হয় তখন সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য রাখি। কেউ যদি বাংলাদেশে বসে তথ্যের হিসাব দেয় তবে তা হবে অসত্য। আমরা কখনোই কালো টাকা ব্যাংকে রাখাকে উৎসাহিত করি না।

আরও পড়ুন: ৫২ টাকার নিচে চাল নেই, দাম বাড়লো ‘সবকিছুর’

সুইজারল্যান্ডের আইন অনুযায়ী দেশটির ব্যাংকগুলো তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। গ্রাহকের জমা করা অর্থের উৎস সম্পর্কেও সুইস কর্তৃপক্ষ জানতে চায় না।

গত বছর দুই দেশের বাণিজ্য এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে উল্লেখ করে সুইস রাষ্ট্রদূত চুয়ার্ড আরো বলেন, সুইস সরকার ৫০ বছর ধরে বাংলাদেশকে সহযোগিতা করছে। আগামী দিনগুলোতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রায় ৯ বছর পার হতে চললেও রোহিঙ্গা সংকটের কোনো স্থায়ী সমাধান তো মেলেইনি, উল্টো দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে একাধিক নতুন...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন...
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের ফাঁকে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের মধ্যে একটি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর